| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের অর্থনীতি শক্তিশালী, রাজনৈতিক চাপ নেই: সালেহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৪:১৪:৫৯:অপরাহ্ন  |  ৯০২২৫৬ বার পঠিত
দেশের অর্থনীতি শক্তিশালী, রাজনৈতিক চাপ নেই: সালেহউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে স্থানান্তরিত হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ জানুয়ারি) চাঁদপুরে গণভোট প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণের কার্যক্রম পরিদর্শনকালে তিনি জানান, দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় নেই, ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এ ধরনের সংস্কার যেকোনো সরকারের দায়িত্ব, তাই গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে। পে-স্কেল সংস্কার প্রয়োজনীয়, এবং সরকার এ বিষয়ে কার্যক্রম চালাচ্ছে।

ড. সালেহউদ্দিন বলেন, এখন রাজনৈতিক চাপ নেই, কোনো বিশেষ দল টাকা বা পেশিশক্তি দিয়ে ভোট প্রভাবিত করতে পারবে না। সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আমরা চাই যে যারা দায়িত্বের সঙ্গে কাজ দেখাতে পারবে, তারা আসুক।

চলমান পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, ও পুলিশ সুপার মো. রবিউল হাসান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪