| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনী ব্যয় মেটাতে ক্রাউড ফান্ডিং করে অর্থ সংগ্রহ করবে এনসিপি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৮:০৭:১৫:অপরাহ্ন  |  ৮৯১৩৩৯ বার পঠিত
নির্বাচনী ব্যয় মেটাতে ক্রাউড ফান্ডিং করে অর্থ সংগ্রহ করবে এনসিপি

স্টাফ রিপোর্টার: ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা চেয়েছে দলটি।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ।

দেশের সাধারণ মানুষের প্রতি অর্থ সহায়তার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, জাতীয় নাগরিক পার্টির যেকোনো প্রার্থী কিংবা দলকে সরাসরি অনুদান দেওয়া যাবে। নির্বাচনের এই কঠিন পথ পাড়ি দিতে জনগণের সহযোগিতা প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচিত হয়ে সংসদে গেলে তাদের কণ্ঠস্বরই তুলে ধরা হবে।

তিনি আরও জানান, অর্থ অনুদানের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি। প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা করতে পারবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪