| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিনিয়োগ সেবা ডিজিটাল ও সহজ করতে রূপালী ব্যাংক–বিডার এমওইউ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ০৬:১১:৩১:পূর্বাহ্ন  |  ১৩৬৯৯৩ বার পঠিত
বিনিয়োগ সেবা ডিজিটাল ও সহজ করতে রূপালী ব্যাংক–বিডার এমওইউ

স্টাফ রিপোর্টার: দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগসংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল বিডার সেমিনার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

এমওইউর মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য ব্যাংকিং ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন সেবা সমন্বিতভাবে প্রদান, ডিজিটাল পদ্ধতিতে হিসাব খোলা, অর্থ লেনদেন সহজীকরণ এবং ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন, উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আফজাল হোসেন ও মো. আবদুল মান্নান মিয়া এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ও পরিচালক সুনীল কুমার অধিকারী উপস্থিত ছিলেন।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারকের ফলে দেশের বিনিয়োগ পরিবেশ আরও উন্নত হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪