| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইভ্যালির শামীমা-রাসেল গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১২:৩৪:৩২:অপরাহ্ন  |  ৯০৯৩৮০ বার পঠিত
ইভ্যালির শামীমা-রাসেল গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ডেস্ক: ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে ৩৯১টি ওয়ারেন্টের তথ্য রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি। বিষয়টি মঙ্গলবার (২০ জানুয়ারি) নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সূত্রে জানা যায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়েরকৃত মামলায় শামীমা ও রাসেলের বিরুদ্ধে প্রায় ৩০০টি গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। শুধুমাত্র ধানমন্ডি থানায় তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা আছে।

এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। শামীমা ২০২২ সালের এপ্রিল এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪