| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লা-২ আসনে হাইকোর্টের আদেশ স্থগিত, ইসির সীমানা বহাল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১২:৩৭:২৯:অপরাহ্ন  |  ৯০৩৩৯২ বার পঠিত
কুমিল্লা-২ আসনে হাইকোর্টের আদেশ স্থগিত, ইসির সীমানা বহাল

রিপোর্টার্স২৪ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন। এর ফলে ইনভেস্টিগেট করা ইসির গেজেট অনুযায়ী তিতাস ও হোমনা উপজেলার সীমাই বহাল থাকবে এবং নির্বাচন এই সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ত্রির সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে স্থগিতাদেশ দেন।

এর আগে নির্বাচন কমিশন হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসনের নতুন সীমানা প্রজ্ঞাপন জারি করেছিল। হাইকোর্ট এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে পূর্বের মতো মেঘনা-হোমনা নিয়ে আসনের সীমানা নির্ধারণের নির্দেশ দিয়েছিলেন। নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে।

ফলশ্রুতিতে, ইসির পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ী কুমিল্লা-২ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪