| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেব্রুয়ারিতে যেভাবে দুই দফায় মিলবে টানা ৭ দিনের ছুটি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১৩:২৮:৫৪:অপরাহ্ন  |  ৯০২৮৫৯ বার পঠিত
ফেব্রুয়ারিতে যেভাবে দুই দফায় মিলবে টানা ৭ দিনের ছুটি

রিপোর্টার্স২৪ডেস্ক: ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন। ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নিয়মিত কর্মদিবস। কিন্তু যদি এই দিনে শুধুমাত্র একদিনের ছুটি নেন, তাহলে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ৭ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানো যাবে।

এছাড়া ফেব্রুয়ারির দ্বিতীয় সুযোগ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। ওই দিন সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। পরের দিন ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায়, মোট তিন দিনের ছুটি পাওয়া যাবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে।

এছাড়া ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে:

মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন,

হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন,

খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন,

বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন,

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন।

ফেব্রুয়ারির এই সুবিধাজনক ছুটির পরিকল্পনা সরকারি চাকরিজীবীদের জন্য বছরের প্রথম বড় বিশ্রামের সুযোগ তৈরি করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪