| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার আইনশৃঙ্খলা উন্নয়নে ডিএমপি ভাগ করার চিন্তা সরকারের : প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১৬:০০:১৩:অপরাহ্ন  |  ৯১৬৩৯৭ বার পঠিত
ঢাকার আইনশৃঙ্খলা উন্নয়নে ডিএমপি ভাগ করার চিন্তা সরকারের : প্রেস সচিব

সিনিয়র রিপোর্টার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্তির অধিকতর উন্নয়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকাকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ কিংবা একাধিক অংশে ভাগ করার চিন্তাভাবনা করছে সরকার। দুটি অংশে আলাদা করা হলে কাজের গতি বাড়বে। আইনশৃঙ্খলা পরি¯ি’তি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলন করেন তিনি। 

তিনি আরও বলেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাজনের মূল উদ্দেশ্য ছিল সেবা সহজ করা। কিš‘, স্বাস্থ্য সেবা বিভাগ এবং মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট ও মাতৃশিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মসূচি পরিচালনার দায়িত্ব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অন্তর্ভুক্ত করা হয়। মন্ত্রণালয়ের দুটি বিভাগ সৃষ্টির পরের অভিজ্ঞতায় প্রতীয়মান, এই দ্বিমুখী কাঠামো প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি। স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা উভয় ক্ষেত্রেই মানের যথেষ্ট অবনতি ঘটেছে।

প্রেস সচিব বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে রুলস অব বিজনেস অনুযায়ী স্বা¯’্য সেবা বিভাগ ও স্বা¯’্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য প্রধান উপদেষ্টার অনুমোদন নেওয়া হয়েছে। এছাড়া আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল, এর নাম পরিবর্তন হয়েছে। নতুন নাম হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয়। এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। তবে, এটার ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনয়  স্ব”ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপন    বিভাগ’ নামে দু’টি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। উল্লেখ্য, এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপন   অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ দু’টিকে একত্রীকরণের মাধ্যমে ‘স্বাস্থ্যও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়। তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম (মিনিস্ট্রি অব উইম্যান এন্ড চিলড্রেন এফেয়ার্স) অপরিবর্তিত থাকবে।

পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরির জেলা থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়।

গাজীপুর জেলায় পুর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পুর্বাচল দক্ষিণ, কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা ¯’াপনের প্রস্তাব অনুমোদিত হয়।

এছাড়া নরসিংদী জেলায় রায়পুরাকে ভেঙে আরো একটি নতুন থানা  প্রস্তাব অনুমোদিত হয়। ঠাকুরগাঁও জেলায় ‘ভুল্লী’ থানার নামের বানান সংশোধন করে ‘ভূল্লী’ প্রতিষ্ঠান  করার প্রস্তাব অনুমোদিত হয়।

সভায় ছয় উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব  ছিলেন। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১ টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪