| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাটারা থানা থেকে চুরি যাওয়া সেই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ২১:২৪:১০:অপরাহ্ন  |  ৮৮১৩২০ বার পঠিত
ভাটারা থানা থেকে চুরি যাওয়া সেই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর মরিচাকান্দি ঘাট মোল্লাবাড়ী এলাকা থেকে হোসাইন (১৫), ইয়ামিন (১৬), ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)কে গ্রেপ্তার করা হয়

সিনিয়র রিপোর্টার: রাজধানীর ভাটারা থানা থেকে চুরি যাওয়া সেই মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ২টায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর রামপুর মরিচাকান্দি ঘাট মোল্লাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  পাশাপাশি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ভাটারা থানা পুলিশ।


মঙ্গলবার ভাটারা থানার ওসি মো. ইমাউল হক রিপোর্টার্স ২৪কে বলেন, ভাটারা থানার গ্যারেজ থেকে এএসআই ফিরোজের ব্যক্তিগত মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ১০ জানুয়ারি ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। ভাটারা থানার এসআই দিবাকর সরদার, এসআই ইয়াউর রহমান, এসআই বিল্লাল ভূঁইয়া ও এসআই  সৌমিক ইসলাম হৃদয়দের একটি চৌকস টিম মোটরসাইকেল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে।

তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর মরিচাকান্দি ঘাট মোল্লাবাড়ী এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ারা আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য।  গ্রেপ্তার করা হয়েছে, হোসাইন (১৫), ইয়ামিন (১৬),  ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।  হোসাইন ও ইয়ামিন থানার গ্যারেজ থেকে  স্থানীয় সাইদুরের পরিকল্পনায় চুরি করে নিয়ে যায়। পরে চোরের ডিলার ইব্রাহিম ও রহমতুল্লাহের কাছে বিক্রয় করে। 

ভাটারা থানার ওসি বলেন, প্রাথমিকভাবে জানা যায় ইব্রাহিম ও রহমতুল্লাহ শিশুদের মোটরসাইকেল চুরি প্রশিক্ষণ দেওয়ায়। হোসাইন  ও ইয়ামিনকে মোটরসাইকেল চুরি জন্য সাইদুর এক হাজার টাকা দিয়েছে। আরও এক হাজার টাকা বাকি রাখা হয়। আগামীকাল আসামিদের আদালতে পাঠানো হবে। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪