| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৬

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ২২:০৬:০৬:অপরাহ্ন  |  ৮৮০১৪২ বার পঠিত
রাজধানীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৬

স্টাফ রিপোর্টার: ‎রাজধানীর মিরপুর এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

‎‎মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকার আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

‎‎প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জামায়াত নেতাকর্মী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৬ জনের মতো জামায়াত সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মইনুল হক সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন। ‎তিনি বলেন, সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। তবে কী নিয়ে ঘটনা তা এখনো বিস্তারিত জানা যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪