| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম, মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ২৩:৫৩:৪৩:অপরাহ্ন  |  ৬৭৪১১৩ বার পঠিত
রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম, মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য

স্পোর্টস ডেস্ক: বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। হারলেও রাজশাহীর পথচলা এখানেই শেষ নয়। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা সিলেট টাইটান্সের মুখোমুখি হবে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম শুরুতেই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু শেষ দিকে রাজশাহীর বোলিং চাপ বাড়লেও ২০তম ওভারের দ্বিতীয় বলে অধিনায়ক মেহেদী হাসান বিশাল ছক্কায় ম্যাচের দিকটাই বদলে দেন। এরপর ৩ বল হাতে রেখে চট্টগ্রাম জয় নিশ্চিত করে।

শুরুতে মির্জা বেগ (৪৫) ও মোহাম্মদ নাঈম (৩০) ৬৪ রানের জুটি গড়ে। নাঈমের আউটে ব্যাটিং ভাঙে, এরপর নওয়াজ ২০ রানে ফেরার পর ৯৮ রানে পড়ে দ্বিতীয় উইকেট। দ্রুত আউট হন আসিফ আলী (১১)। মির্জা বেগ ৪৭ বলের ইনিংস শেষে ফিরে গেলে শেষ ৯ বলের ক্যামিও ইনিংসে ১৯ রানে অপরাজিত থেকে জয়ের বন্দরে নোঙর ফেলেন মেহেদী।

বোলিংয়ে মেহেদী হাসানের ছিল ম্যাচসেরার মতো ভূমিকা—২০ রান দিয়ে ২ উইকেট। আমের জামালও শেষ ওভারে জোড়া উইকেট তুলে নেন, যার মধ্যে ছিল ১৫ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলা আব্দুল গাফফার সাকলাইনের।

এর আগে টস হেরে রাজশাহী ১৩৩ রানে অলআউট হয়। তানজিদ হাসানের ৪১ রানের ইনিংস ছাড়া অন্য কেউ ভরসার মতো ব্যাটিং করতে পারেনি। চট্টগ্রামের বোলারদের দক্ষতায় কোণঠাসা হয়ে পড়ে তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪