| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভরিপ্রতি সোনার নতুন দাম ২ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ০০:০৬:১৯:পূর্বাহ্ন  |  ৮৮৬৩৪৬ বার পঠিত
ভরিপ্রতি সোনার নতুন দাম ২ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: দেশের বাজারে সোনার দামে টানা নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ৪৪ হাজার টাকা ছাড়িয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ২৪৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ভালো মানের সোনার সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। নতুন দামের মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন ইতিহাস তৈরি হলো।

বাজুস জানিয়েছে, বুধবার (২১ জানুয়ারি) থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৯৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা,১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৫ হাজার ৪২৪ টাকা এবং

সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, ডলার সংকট ও স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে।বিশ্লেষকদের মতে, সোনার দামে ধারাবাহিক এই ঊর্ধ্বগতি সাধারণ ভোক্তা ও বিয়ের মৌসুমের বাজারে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪