| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় শীত কেমন থাকবে জানাল অধিদপ্তর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ০৯:৪২:৩৮:পূর্বাহ্ন  |  ৮৮০৯৮৬ বার পঠিত
ঢাকায় শীত কেমন থাকবে জানাল অধিদপ্তর

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা তুলনামূলকভাবে কম অনুভূত হচ্ছে। কুয়াশার প্রভাবও নেই বললেই চলে। সকাল থেকেই সূর্যের দেখা মিলছে। আজ বুধবারও ঢাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন নাও হতে পারে এবং তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪