| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরও ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ১০:৪৪:০২:পূর্বাহ্ন  |  ৮৭৫৫৪৭ বার পঠিত
আরও ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাটসহ আট জেলায় ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে এই সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ডিজিটাল জামিননামা চালুর মাধ্যমে বন্দিদের দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হবে। অনলাইনে বেইলবন্ড দেওয়ার ফলে আসামিকে মাত্র এক ঘণ্টার মধ্যে মুক্ত করা যাবে। এর আগে জামিন পাওয়ার জন্য দশ থেকে বারো ধাপ পার হতে হতো, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করেছেন, তার সম্পূর্ণ রেকর্ড থাকবে। ফলে কেউ এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারবে না।

ডিজিটাল বেইলবন্ডের মাধ্যমে বিচার ব্যবস্থার আধুনিকায়ন হবে এবং বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ কমবে। এটি কারা প্রশাসন, আইনজীবী ও সংশ্লিষ্ট পক্ষের সময় এবং ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে।

প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এই সেবা শুরু হয়েছিল এবং ইতিমধ্যেই তা সফলভাবে চলছে। আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এই কার্যক্রম চালু হলো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪