| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ১৭:০২:২৮:অপরাহ্ন  |  ৯০০৮৭০ বার পঠিত
ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার(২১জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা বৈঠকে এই বিষয়ে জানানো হয়। বৈঠকটিতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শফিকুল আলম বলেন, এবার নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটও হচ্ছে। দুটি ভোটের গণনা একসঙ্গে এবং পোস্টাল ব্যালটের হিসাবও থাকার কারণে কিছু ক্ষেত্রে গণনায় দেরি হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, নতুন কিছু প্রক্রিয়া ও পদক্ষেপ নেওয়ায় ভোট গণনা সময় নিতে পারে, তবে লক্ষ্য হলো সঠিকভাবে গণনা নিশ্চিত করা।

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে আগামীকাল, এবং ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪