সিনিয়র রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র যেকোনোভাবে এবং যত দ্রুত সম্ভব উদ্ধার করার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ৬২.৪ শতাংশ উদ্ধার করেছে সেনাবাহিনী। লুট হওয়া মোট ৩ হাজার ৬১টির মধ্যে ২ হাজার ২৫৯টি উদ্ধার করা হয়েছে। এখনও ১৩৬০টি অস্ত্র উদ্ধার হয়নি।
নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, যারা নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন, তাদের অনেকের পেছনের ইতিহাস আমরা জানি। তারা গত সাড়ে ১৫ বছরে কী পরিমাণ দালালি করেছেন, সেটা আমাদের অজানা নয়। তাই এ ধরনের বক্তব্যে আমরা অবাক হচ্ছি না।’
রিপোটার্স ২৪/এসসি