| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধের প্রসঙ্গে দিল্লির হাইকোর্ট বললেন, ‘অযথা সময় নষ্ট’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ২০:৫০:১৫:অপরাহ্ন  |  ৬৬৮৮৬৩ বার পঠিত
বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধের প্রসঙ্গে দিল্লির হাইকোর্ট বললেন, ‘অযথা সময় নষ্ট’

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে দাবি করে, টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করতে দিল্লির হাইকোর্টে আবেদন দাখিল করেন এক আইন বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থী। আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশকে নিষিদ্ধের আবেদন করেন তিনি। আবেদন খারিজ করে তাকে তিরস্কার করেছেন দিল্লির হাই কোর্ট।  

আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিকে উপধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়া আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘এটা কী ধরনের পিটিশন? মনে যা আসবে তাই নিয়ে রিট পিটিশন করতে হবে?’

জনস্বার্থ ধারায় পিটিশন দাখিল করা ব্যক্তিকে হাইকোর্ট বলেছেন, ‘আপনি আইনের শিক্ষার্থী। এটা কী? ভাবুন তো একবার। এমন পিটিশন করে, আপনি অযথা আদালতের মূল্যবান সময় নষ্ট করেছেন। নিজের সময় নষ্ট না করে কিছু ভালো কাজ করুণ। আপনি এটা নিয়ে আর একটা কথা বললে তার মূল্য দিতে হবে।’

হাইকোর্ট আরও বলেন, ‘আপনি তো আমাদের কূটনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করতে বলছেন। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে করতে দিন। এটা কী ধরনের পিটিশন। আমরা খুব দুঃখিত। আপনি তো বলতে চাচ্ছেন, আমরা এখন বাংলাদেশে অনুসন্ধান চালাতে যাবো। আমাদের রিট সেখানে গিয়ে অনুসন্ধান করবে? এই বিষয়ে তো রিট বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে যেতে পারবে না। আইসিসির কাছে যেতে পারবে না। এমনকি ভারতের ক্রিকেট বোর্ডের কাছেও যাওয়ার সুযোগ নেই।’ 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪