| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ৮ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১১:৩১:০৪:পূর্বাহ্ন  |  ৮৯৯৩৭৪ বার পঠিত
মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ৮ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন আজ। তাদের বাংলাদেশ বিমানের BG389 নম্বর ফ্লাইটে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

স্ক্যাম সেন্টার থেকে ভুক্তভোগীদের উদ্ধার এবং তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে ব্র্যাক। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে মানবপাচার ও জোরপূর্বক শ্রমের শিকার ব্যক্তিদের সহায়তায় ব্র্যাক সক্রিয়ভাবে কাজ করে আসছে।

দেশে প্রত্যাবর্তনের পর বিমানবন্দরে ভুক্তভোগীদের জন্য জরুরি সহায়তা এবং প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা প্রদান করবে ব্র্যাক। পরবর্তীতে তাদের পুনর্বাসন এবং মানসিক সহায়তার বিষয়েও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

দেশে ফেরত কর্মীদের মধ্যে রয়েছেন মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, রহিম বাদশা, এসকে মিনহাজুল হোসেন, মো: মেহরাজ হাসান, রিয়াজ ফকির, রিপন মিয়া এবং উলহাসায় মারমা।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মিয়ানমার থেকে ১৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪