| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৬৯২৬৫ জন উত্তীর্ণ, প্রার্থীদের জন্য ৬ শর্ত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১১:৪৭:৩৮:পূর্বাহ্ন  |  ৮৮০৪৭৮ বার পঠিত
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৬৯২৬৫ জন উত্তীর্ণ, প্রার্থীদের জন্য ৬ শর্ত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ৬৯,২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বুধবার (২১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় ১৪০৮টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪,৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।

ফলাফলে নির্বাচিত প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। তবে প্রার্থীদের জন্য ৬টি গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করা হয়েছে:

  • প্রকাশিত ফলাফল শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িক বিবেচিত হবে। এটি কোনো শূন্যপদে নিয়োগের নিশ্চয়তা দেয় না।
  • ফলাফলে কোনো ত্রুটি বা ভুলের ক্ষেত্রে সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • কোনো প্রার্থী যদি মিথ্যা তথ্য প্রদান বা গোপন করে, তার ফলাফল বাতিল হতে পারে।
  • লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুসারে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
  • মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশিত হবে।
  • নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (https://mopme.gov.bd
  • ) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (https://dpe.gov.bd
  • ) ওয়েবসাইটে পাওয়া যাবে।

লিখিত পরীক্ষার ফলাফল এছাড়া নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও জানানো হবে।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪