| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ, জামিন পেলেন ট্রান্সকমের সিমিন রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১২:১৯:১১:অপরাহ্ন  |  ৮৯০৪৩৬ বার পঠিত
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ, জামিন পেলেন ট্রান্সকমের সিমিন রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের ১৪,১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় সিইও সিমিন রহমান এবং তার মা শাহনাজ রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। শুনানি শেষে তাদের ৫০০ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

মামলায় মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। এর আগে আদালতে উপস্থিত না হওয়ায় তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। অপর ওয়ারেন্টপ্রাপ্ত ব্যক্তি হলেন ট্রান্সকমের পরিচালক সামসুজ্জামান পাটোয়ারী।

চার্জশিটে বলা হয়েছে, ২০২০ সালের ১৩ জুন বোর্ড মিটিংয়ে শেয়ার হস্তান্তরের কার্যক্রম সম্পূর্ণ ভুয়া। হাজিরা শিটে শেয়ারদাতাদের স্বাক্ষর থাকলেও তারা ওই সময়ে উপস্থিত ছিলেন না। এরপর সিমিন রহমান ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প ব্যবহার করে বেশির ভাগ শেয়ার নিজের নামে ট্রান্সফার করেছেন।

শেয়ার হস্তান্তর প্রক্রিয়ায় আদৌ দাতা ও গ্রহীতা উপস্থিত ছিলেন না, যা ১৯৯৪ সালের কম্পানি আইনের লঙ্ঘন। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ব্যবহৃত স্ট্যাম্পগুলোর মধ্যে কয়েকটির লাইসেন্স বাতিল ছিল এবং সেগুলো অসদুপায়ে ব্যবহার করা হয়েছে।

পরবর্তী প্রতিবেদনের জন্য আদালত ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪