| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৫:০১:৫১:অপরাহ্ন  |  ৮৭৬০২৬ বার পঠিত
১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকার অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকেই আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ থাকবে। আমরা মিল বন্ধ করতে বাধ্য হচ্ছি। ব্যাংকের ঋণ পরিশোধ করার সক্ষমতাও আমাদের নেই।

টেক্সটাইল মিল মালিকদের চরম আর্থিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের পুঁজি অর্ধেকে নেমে এসেছে। ব্যাংকের টাকা পরিশোধের কোনো উপায় নেই। সব সম্পত্তি বিক্রি করলেও ঋণ শোধ করা সম্ভব হবে না।

শওকত আজিজ রাসেল অভিযোগ করেন, সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। আমলাতান্ত্রিক জটিলতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছি। কিন্তু সবাই একে অপরের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিচ্ছে পিলো পাসিংয়ের মতো।

বিটিএমএ নেতারা জানান, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে দেশের টেক্সটাইল খাত আরও গভীর সংকটে পড়বে এবং এর প্রভাব পড়বে পুরো তৈরি পোশাক শিল্পে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪