সিনিয়র রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে ৫৯.৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত, আর ইসলামপন্থি দলগুলোর প্রার্থীর অংশগ্রহণ আগের সব নির্বাচনের তুলনায় সর্বাধিক এমন তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারের আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই তথ্য তুলে ধরেন। প্রতিবেদনটি উপস্থাপন করেন কমিউনিকেশন ও আউটরিচ বিভাগের পরিচালক তৌহিদুল ইসলাম।
এবার মোট প্রার্থী সংখ্যা: ১,৯৮১ জন। দলীয় প্রার্থী: ১,৭৩২ জন। স্বতন্ত্র প্রার্থী: ২৪৯ জন (১৩%)।
মোট প্রার্থীর ২৫.৫% ঋণ বা দায়ে জড়িত, যা ব্যাংক ঋণ সহ ১৮,৮৬৮.৫২ কোটি টাকা।
বিএনপির ঋণগ্রস্ত প্রার্থী সর্বাধিক: ৫৯.৪১%
স্বতন্ত্র প্রার্থী: ৩২.৭৯%, জাতীয় পার্টি: ২৬.৯৭%
কোটিপতি প্রার্থী: ৮৯১ জন, শত-কোটিপতি: ২৭ জন
মামলা দায়: বর্তমানে ৫৩০ জন (২২.৬৬%), অতীতে ৭৪০ জন (৩১.৬৪%)
নির্বাচনি ব্যয়: সর্বমোট ৪৬৩.৭ কোটি টাকা, প্রতিজন প্রার্থীর গড় ব্যয়: ২২.৫ লাখ টাকা।
সর্বোচ্চ ব্যয়: বিএনপি ১১৯.৫ কোটি, জামায়াতে ইসলামী ৮০.৬ কোটি।
অন্যান্য পরিসংখ্যান:নারী প্রার্থীর অংশগ্রহণ ৫% লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।
প্রার্থীদের মধ্যে ব্যবসায়ী ৪৮%, আইন পেশা ১২.৬%, শিক্ষক ১১.৫%, রাজনীতিক ১.৫৬%।
স্বামী/স্ত্রী বা নির্ভরশীলদের সম্পদ কিছু প্রার্থীর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
টিআইবি জানিয়েছে, এবারের নির্বাচন পাঁচ বছরের মধ্যে ইসলামপন্থি প্রার্থীর অংশগ্রহণ সবচেয়ে বেশি, যা নির্বাচনী প্রেক্ষাপটকে নতুন মাত্রা দিয়েছে।
রিপোটার্স ২৪/এসসি