| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা উচিত পাকিস্তানের: রশিদ লতিফ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৬:০০:১৬:অপরাহ্ন  |  ৬৬৬১১৫ বার পঠিত
বাংলাদেশের ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা উচিত পাকিস্তানের: রশিদ লতিফ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

ইউটিউব চ্যানেল কট বিহাইন্ড শো-তে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে টুর্নামেন্টের বড় একটি অংশ কার্যত অচল হয়ে যাবে। পাকিস্তান ও ভারত যদি না খেলে, তাহলে বিশ্বকাপের ৫০ শতাংশই শেষ হয়ে যাবে, বলেন তিনি।

রশিদ লতিফের মতে, এটি বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর একটি বড় সুযোগ। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের উচিত বিশ্বকাপ খেলতে অস্বীকার করা। তিনি আইসিসির নিরাপত্তা-সংক্রান্ত আশ্বাস নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি বলেন, আইসিসি বলছে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের কোনো ঝুঁকি নেই। কিন্তু পৃথিবীর কোনো দেশ বা সংস্থাই শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। সবচেয়ে নিরাপদ জায়গাতেও ঝুঁকি থাকে। আইসিসি কীভাবে এমন দাবি করে?

এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন লতিফ। তিনি বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত অমিত শাহ থেকে জয় শাহ পর্যন্ত। তুরুপের তাস এখনো পাকিস্তানের হাতেই আছে। বাংলাদেশের অবস্থান সঠিক, আর পাকিস্তানের জন্য এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না।

শুধু বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাকিস্তান বিশ্বকাপে না খেললে পুরো টুর্নামেন্টই বড় সংকটে পড়বে। পাকিস্তান না খেললে বিশ্বকাপ কার্যত থেমে যাবে। পাকিস্তানই এখানে মূল চাবিকাঠি, মন্তব্য করেন তিনি।

ভবিষ্যতে আইসিসির নিষেধাজ্ঞার আশঙ্কা থাকলেও সেটিকে গৌণ উল্লেখ করে রশিদ লতিফ বলেন, “শুধু কথা বলার কোনো মানে নেই। এখনই দেখানোর সময় আপনি কাদের পাশে দাঁড়ান। বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক আস্থার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দুই দেশ একসঙ্গে অবস্থান নিলে আইসিসির ওপর বাস্তব চাপ সৃষ্টি করা সম্ভব।

তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নতি স্বীকার করে বিশ্বকাপে অংশ নেয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই সমালোচনার মুখে পড়তে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪