| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৮তম বিশেষ বিসিএসে ৩,২৬৩ জনকে সিভিল সার্ভিসে নিয়োগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৭:০৮:৪৩:অপরাহ্ন  |  ৮৭৫৭৭০ বার পঠিত
৪৮তম বিশেষ বিসিএসে ৩,২৬৩ জনকে সিভিল সার্ভিসে নিয়োগ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ৩,২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫ এর মাধ্যমে তাদের নির্বাচন করা হয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে ২২,০০০–৫৩,০৬০ টাকা বেতন প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা সরকারের নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করা বাধ্যতামূলক। প্রশিক্ষণ শেষে দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে, যা প্রয়োজনে সরকার আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে। শিক্ষানবিশকাল সন্তোষজনক না হলে কর্মকর্তা চাকরি থেকে অপসারণযোগ্য।

চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না নেওয়ার অঙ্গীকারবদ্ধ বন্ড দিতে হবে এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সনদ জাল প্রমাণিত হলে নিয়োগ বাতিল হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬ ধার্য করা হয়েছে। এই প্রজ্ঞাপনে কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ, নিয়োগ সংশোধন বা বাতিলের অধিকার এবং অন্যান্য শৃঙ্খলাসংক্রান্ত বিধানও সংরক্ষণ করা হয়েছে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪