| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ: আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২২, ২০২৬ ইং | ১৭:৪৮:৫৮:অপরাহ্ন  |  ৬৬৫৯৬২ বার পঠিত
বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ: আসিফ নজরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। সরকার এই সিদ্ধান্তে অনড় রয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান আসিফ নজরুল।

তিনি বলেন, বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের। নিরাপত্তা উদ্বেগের যে কারণগুলো ছিল, সেগুলোর কোনো পরিবর্তন হয়নি। আমরা সেই অবস্থানেই অটল আছি।

নিরাপত্তা শঙ্কার ব্যাখ্যায় ক্রীড়া উপদেষ্টা বলেন, এই আশঙ্কা অনুমানভিত্তিক নয়; বরং বাস্তব ঘটনার ওপর নির্ভরশীল। তিনি জানান, আমাদের একজন সেরা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে উগ্রবাদীদের চাপের মুখে ভারত ছাড়তে বলা হয়েছিল। সে সময় ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ভারতীয় বোর্ড যেহেতু সরকারেরই একটি অংশ, সেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো দল, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এমন কোনো আশ্বাস আইসিসি বা ভারত সরকার দিতে পারেনি।

তিনি আরও বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও নিরাপত্তা ঝুঁকির মধ্যে দল পাঠানো সম্ভব নয়। তবে আইসিসি বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, বাংলাদেশ এখনো শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের পক্ষে অবস্থান করছে এবং এ বিষয়ে চেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, আইসিসির সর্বশেষ বৈঠকে সরকার ও বিসিবির সঙ্গে আলোচনার জন্য এক দিনের সময় দেওয়া হয়েছিল, সেই আলোচনার পরই সরকার ও বিসিবি যৌথভাবে ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪