স্টাফ রিপোর্টার: গণভোট ও সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জনে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসি প্রকাশিত আসন ভিত্তিক প্রার্থী ও ভোটার তালিকা থেকে বিষয়টি জানা গেছে।
তালিকায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির সংসদ ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোট দিতে পারবেন। নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। আর হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।
৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
রিপোর্টার্স২৪/ধ্রুব