সিনিয়র রিপোর্টার: স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির (৪৪) হত্যার মামলায় ডিবি আবারও একজন শুটারকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ভোরে নরসিংদী থেকে রহিম নামে এই আসামিকে আটক করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, রহিম ছাড়াও ইতোমধ্যেই গত ১০ জানুয়ারি মানিকগঞ্জ ও গাজীপুর থেকে তিন জন জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২)—গ্রেপ্তা হয়েছেন।
মুছাব্বিরকে গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে গুলি করে হত্যা করা হয়েছিল। নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার পরদিন তেজগাঁও থানায় অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন। হত্যাকারীদের খুঁজে বের করতে ডিবির অভিযান এখনও চলমান।
রিপোটার্স ২৪/এসসি