| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় শুরু হয়েছে ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৫:৫৭:৪৩:অপরাহ্ন  |  ৬৬৩৮৯৬ বার পঠিত
ঢাকায় শুরু হয়েছে ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: কূটনৈতিক ও আন্তর্জাতিক কর্মকর্তাদের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে বিদেশি মিশন ও আন্তর্জাতিক সংস্থার মোট ৩৫টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টে মোট ৪৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালমান আলালি, ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো ডি মাসি, ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কেইনগলেট, ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির।

উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম বলেন, এটি কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং বিভিন্ন জাতির মধ্যে শান্তি, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার এক শক্তিশালী বার্তা বহন করছে এই আয়োজন।

সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার সালমান আলালি বলেন, এমন একটি আন্তর্জাতিক উৎসবের পাশে থাকতে পেরে সৌদি এয়ারলাইন্স গর্বিত।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক বলেন, বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে এই আয়োজন একটি চমৎকার উদাহরণ।

আয়োজকদের মতে, ক্রীড়া কূটনীতিকে কেন্দ্র করে এই ফুটবল ফেস্ট অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐক্য, সংলাপ ও পারস্পরিক সদ্ভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২৪ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪