| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিল যুক্তরাজ্য

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৮:১৭:৩৭:অপরাহ্ন  |  ৮৮৫১২৭ বার পঠিত
নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিল যুক্তরাজ্য
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই সতর্ক বার্তা জারি করেছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ।

যুক্তরাজ্যের ফরেন অফিস জানায়, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এই সময়ে রাজনৈতিক সমাবেশ বা র‌্যালির সংখ্যা বাড়তে পারে, যার ফলে বড় ধরনের জনসমাগম, নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং পরিবহন চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

ব্রিটিশ নাগরিকদের এই সময়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করার এবং যেকোনো ধরনের বিঘ্ন এড়াতে বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের ফরেন অফিস আরও জানায়, নির্বাচনী সতর্কতার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের রিপোর্টের কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে নিষেধ করেছে যুক্তরাজ্য। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে এই ঝুঁকি বেশি বলে উল্লেখ করা হয়েছে।

সতর্কবার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, সরকারের পরামর্শ অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে ভ্রমণ বিমা বাতিল হতে পারে। এ ছাড়া, যেসব এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে ব্রিটিশ নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সক্ষমতাও সীমিত বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪