| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১১:৩৮:১৭:পূর্বাহ্ন  |  ৮৭২৪২৪ বার পঠিত
ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের বড় সময় রোদ দেখা যাবে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৯ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

বিভাগীয় শহরের তাপমাত্রা

দেশের বিভিন্ন বিভাগীয় শহরের সর্বশেষ তাপমাত্রার তথ্যে দেখা গেছে, চট্টগ্রামে সর্বোচ্চ ৩১ দশমিক ৩ এবং সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; রাজশাহীতে সর্বোচ্চ ২৫ দশমিক ৭ এবং সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস; খুলনায় সর্বোচ্চ ২৬ দশমিক ২ এবং সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস; সিলেটে সর্বোচ্চ ২৮ দশমিক ৭ এবং সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; বরিশালে সর্বোচ্চ ২৯ দশমিক ৫ এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস; রংপুরে সর্বোচ্চ ২৭ এবং সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ও সর্বনিম্ন ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সারা দেশের পূর্বাভাস

সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪