| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদাবাজি ও আধিপত্যের জেরে মুছাব্বির হত্যাকাণ্ড: ডিবি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৩:২১:৫৩:অপরাহ্ন  |  ৮৬০২৫৩ বার পঠিত
চাঁদাবাজি ও আধিপত্যের জেরে মুছাব্বির হত্যাকাণ্ড: ডিবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান এই তথ্য জানিয়েছেন।

ডিবি প্রধান বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে এবং গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত ৮ থেকে ৯টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। চাঁদার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরেই দিলীপ ওরফে বিনাশ হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, এসব সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য ডিবি শিগগিরই অভিযান শুরু করবে।

তিনি জানান, স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তর সিটি ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশের একটি গলিতে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এর আগে, ১১ জানুয়ারি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিন্নাত (২৪), আবদুল কাদির (২৮), মো. রিয়াজ (৩১) এবং মো. বিলালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সর্বশেষ গতকাল নরসিংদী থেকে কথিত শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

ডিবি প্রধান গ্রেপ্তারদের সম্পর্কে বলেন, তাদের চাঁদাবাজ হিসেবেই চিহ্নিত করা উচিত। এরা কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে না। চাঁদাবাজির জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যানারের আড়ালে আশ্রয় নেয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪