| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির নির্বাচনি ইশতেহারে ক্রীড়া-পরিবেশ রক্ষায় যে মহাপরিকল্পনা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ০১:২৬:৩৪:পূর্বাহ্ন  |  ৭৬০৬১১ বার পঠিত
বিএনপির নির্বাচনি ইশতেহারে ক্রীড়া-পরিবেশ রক্ষায় যে মহাপরিকল্পনা

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্রীড়া ও পরিবেশ রক্ষায় বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করেছে। দলটির প্রার্থীরা এসব পরিকল্পনা সংবলিত লিফলেট ভোটারদের মধ্যে বিতরণ করছেন। ক্রীড়া খাতের উন্নয়ন ও নদী-খাল খননসহ পরিবেশবান্ধব কর্মসূচি বিএনপির ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

ক্রীড়া উন্নয়নে বিএনপির পরিকল্পনা: পেশা থেকে শিল্পে পরিণত করবে খেলাকে

বিএনপির ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার মূল দিকগুলো হলো—

১. ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি

পেশাদারিত্ব: খেলাধুলাকে বিনোদন নয়, সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা।

ক্রীড়া শিক্ষা: চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা।

২. অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন

স্পোর্টস ভিলেজ: ৬৪ জেলায় আধুনিক ইনডোর সুবিধাসহ ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণ।

বিকেএসপি সম্প্রসারণ: প্রতিটি বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শাখা স্থাপন।

মাঠ পুনরুদ্ধার: দখল হওয়া খেলার মাঠ উদ্ধার করে সেগুলোকে খেলাধুলার উপযোগী পরিবেশে ফিরিয়ে আনা।

৩. তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ

নতুন কুঁড়ি স্পোর্টস: ১২-১৪ বছর বয়সী প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বৃত্তি।

উপজেলা পর্যায়ের একাডেমি: ফুটবল, ক্রিকেট, সাঁতার, শুটিং, আর্চারি সহ বিভিন্ন খেলার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা।

ক্রীড়া কর্মকর্তা: প্রতিটি উপজেলায় ‘ক্রীড়া কর্মকর্তা’ নিয়োগ দিয়ে ক্রীড়া কার্যক্রমকে গতিশীল করা।

৪. আধুনিকায়ন ও বিশেষ ব্যবস্থা

বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ: বিদেশি কোচ ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে আধুনিক প্রশিক্ষণ।

নারী ক্রীড়া উন্নয়ন: নারী অ্যাথলেটদের জন্য স্বতন্ত্র ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ক্রীড়া স্থাপনা নির্মাণ।

চাকরি কোটা: জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সরকারি চাকরিতে বিশেষ কোটা প্রবর্তন।

৫. ক্রীড়াকে অর্থনীতিতে বড় শিল্পে পরিণত করার লক্ষ্য

বিএনপি খেলাধুলাকে একটি বড় ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্টেডিয়াম ব্যবস্থাপনা, টুর্নামেন্ট আয়োজন ও প্রতিভা তৈরির মাধ্যমে ক্রীড়া খাতকে জিডিপিতে অবদান রাখার পরিকল্পনা করছে।

নদী-খাল খনন ও পরিবেশ রক্ষায় বিএনপির মহাপরিকল্পনা:

বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে চার দফার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনার মূল লক্ষ্য নদী ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে কৃষিকাজে বিপ্লব ঘটানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা। লিফলেটে উল্লেখিত মূল দিকগুলো হলো—

১. ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন

দেশের পানিপ্রবাহ নিশ্চিত করতে অন্তত ২০ হাজার কিলোমিটার খাল ও নদী নতুন করে খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমে সেচ সুবিধা বৃদ্ধি পাবে।

২. তিস্তা ও পদ্মা ব্যারেজ উন্নয়ন

উত্তর ও দক্ষিণবঙ্গের পানির সমস্যা সমাধানে ‘তিস্তা ব্যারেজ উন্নয়ন’ এবং ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণসহ বৃহৎ প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলটির দাবি, এর ফলে মৃতপ্রায় নদী-খাল-বিল পুনরায় সজীব হয়ে উঠবে।

৩. ২৫ কোটি বৃক্ষরোপণ

আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ‘দূষণমুক্ত বাতাস’ এবং সবুজ ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্য রাখা হয়েছে।

৪. সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা

পরিবেশকে দূর্গন্ধমুক্ত রাখতে ও বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার কথা বলা হয়েছে। এর মাধ্যমে বর্জ্য থেকে জ্বালানি ও জৈবসার উৎপাদন এবং পুনর্ব্যবহার নিশ্চিত করা হবে।

বিএনপি দলীয় সূত্রে জানানো হয়েছে, এই পরিকল্পনাগুলো শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং রাষ্ট্র মেরামতের ৩১ দফার একটি গুরুত্বপূর্ণ অংশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪