| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১১:২৪:১৭:পূর্বাহ্ন  |  ৮৮৪৩১৩ বার পঠিত
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু
ছবির ক্যাপশন: সংগৃহীত প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খায়রুল হোসেন কামরুল (২০) ও ইয়াছিন রানা (২৭)। খায়রুল ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ইয়াছিন পেশায় একজন মোটরসাইকেল মেকানিক।

পুলিশ জানায়, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে করে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে শনির আখড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খায়রুল হোসেন কামরুলকে মৃত ঘোষণা করেন। আহত ইয়াছিন রানা চিকিৎসাধীন অবস্থায় প্রায় দেড় ঘণ্টা পর মারা যান।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ সময়কালকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি রেখে পালিয়ে যান। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪