| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফের ফোনালাপ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৫:৩৬:২৪:অপরাহ্ন  |  ৮৭১২৮৬ বার পঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফের ফোনালাপ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ডিপ্লোম্যাটিক রিপোর্টার:  অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

রবিবার (২৫ জানুয়ারি) এই টেলিফোন আলাপের তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলাপে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি তারা বাংলাদেশ- পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়।

উভয় পক্ষ চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। তারা অভিন্ন স্বার্থকে সামনে রেখে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধিতে টেকসইভাবে অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ মাসে এটি তৌহিদ হোসেন ও ইসহাক দারের মধ্যে তৃতীয় দফার টেলিফোন আলাপ। এর আগে সম্প্রতি বহুপক্ষীয় একটি ফোরামের পার্শ্বসাক্ষাতে সৌদি আরবের জেদ্দায় তাদের একাধিক বিষয়ে সাক্ষাৎ হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪