| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাকসুকে ‘বেশ্যাখানা’ বলা জামায়াত নেতার দুঃখ প্রকাশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ২১:২৫:৫০:অপরাহ্ন  |  ৮৪৫৬৮৭ বার পঠিত
ডাকসুকে ‘বেশ্যাখানা’ বলা জামায়াত নেতার দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ঘিরে দেওয়া ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান। রোববার (২৫ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি তার মন্তব্যের ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেন।

শামীম আহসান তার পোস্টে বলেন, গত শনিবার রাতে বরগুনার পাথরঘাটায় এক নির্বাচনী জনসভায় আমার এক বক্তব্যকে কেন্দ্র করে অনেকেই মর্মাহত হয়েছেন।’ উল্লেখ্য, বিগত স্বৈরাচারী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

উদাহরণস্বরূপ, ২৫ ডিসেম্বর ২০২১ তারিখে ‘দিনে মাদকসেবীদের আড্ডা, রাতে যৌনকর্মীদের দখলে সোহরাওয়ার্দী উদ্যান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর মাদকসেবনে জড়িত থাকার ঘটনাও সামনে এসেছে এবং সে সময় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, ডাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক উদ্যোগে বর্তমানে এসব অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি। এই বিষয়টি উপস্থাপনের ক্ষেত্রে আমার শব্দচয়ন ও প্রকাশভঙ্গিতে অনিচ্ছাকৃত কিছু ভুল হয়েছে। এ রকম অনভিপ্রেত ভুলের কারণে সংশ্লিষ্ট সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আরো দায়িত্বশীল ও সমীচীন ভাষা ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 

জামায়াতের এ নেতা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। নারী-পুরুষ নির্বিশেষে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সর্বশেষ, জুলাই অভ্যুত্থানেও তাদের ভূমিকা আমাদের নতুন এক বাংলাদেশ এনে দিয়েছে। আমি বিশ্বাস করি, রাজনৈতিক বক্তব্যে পরস্পরের প্রতি শ্রদ্ধা, মতপ্রকাশের স্বাধীনতা ও একে অপরের ভুল ধরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪