| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ২১:৪৫:১৮:অপরাহ্ন  |  ৮৪৪৪৭৪ বার পঠিত
সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার: স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বক্তব্যের বিষয়টি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। সাদ্দামের পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর সিদ্ধান্ত হয়। মানবিক দিক বিবেচনা করে এ বিষয়ে যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে মর্মে প্রকাশিত সংবাদটি সঠিক নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করে, বিভিন্ন গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার সমুন্নত রাখবে।

কিন্তু, আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক সংবাদ বিবৃতিতে জানায়, পরিবারের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো সত্ত্বেও জুয়েল হাসান সাদ্দামকে প্যারোলে মুক্তি দেয়া হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪