| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের দায়িত্বে ১৭ লাখ লোকবল, আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার সদস্য

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ২২:২৬:২১:অপরাহ্ন  |  ৮৪৯১৪৯ বার পঠিত
ভোটের দায়িত্বে ১৭ লাখ লোকবল,  আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার সদস্য
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে প্রায় ১৭ লাখ কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবে। এর মধ্যে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য নির্বাচনকালীন নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। পরে সন্ধ্যায় নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এবারের নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা ১ হাজার ৯৯৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৫৬ জন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি। পাশাপাশি নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করবেন প্রায় ৮ লাখ নির্বাচন কর্মকর্তা।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন—

৬৯ জন রিটার্নিং কর্মকর্তা,৫৯৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা,৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার,২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৫ হাজার ৭৬৪ জন পোলিং অফিসার। এ ছাড়া পোস্টাল ভোট ব্যবস্থাপনায় দায়িত্বে থাকবেন প্রায় ১৫ হাজার কর্মকর্তা।

ব্রিফিং অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এতে ৪১টি কূটনৈতিক মিশনের প্রধান, বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের ১১টি সংস্থার প্রতিনিধি এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪