| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড: দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৬:৩২:৫১:অপরাহ্ন  |  ৮৮৭১৩৪ বার পঠিত
গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড:  দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার মোহাম্মদপুরে সংঘটিত দুটি হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম দুটি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযোগপত্রে মোট ৬৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪১ জন পলাতক থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলা দুটির একটিতে নিহত হন মালবাহী ট্রাকচালক মো. হোসেন এবং অপর মামলায় অটোরিকশাচালক সবুজ। উভয় মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামি হিসেবে অভিযুক্ত রয়েছেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউটর হারুন অর রশীদ ও কাইয়ুম হোসেন নয়ন আদালতে উপস্থিত ছিলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জুলাই আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

এ ছাড়া প্লট দুর্নীতির পাঁচটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট আরও বেশ কয়েকটি মামলাতেও শেখ হাসিনার নাম আসামির তালিকায় রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪