| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরসরাইয়ে সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন করবে সরকার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ২০:৩৩:১৫:অপরাহ্ন  |  ৮৭৫৩৭৮ বার পঠিত
মিরসরাইয়ে সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন করবে সরকার

স্টাফ রিপোর্টার: দেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন ও সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন জানান, চট্রগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমিতে ফ্রি ট্রেড জোন ও মিরসরাইয়ে ৮৫০ একর জমিতে ডিফেন্স ইন্ড্রাস্ট্রিয়াল জোন করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের ৪র্থ সভায় এ সিদ্ধান্ত  নেওয়া হয় বলে জানান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভায় সভাপতিত্ব করেন বেজা গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন বলেন, চট্টগ্রামের আনোয়ারায় ৬০০ একর জমিতে ফ্রি ট্রেড জোন করা হবে। মিরসরাইয়ে  ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হবে। সেখানে ইন্ডিয়ান ইকোনমিক জোন হওয়ার কথা ছিল, সেটি বাদ গেছে।

এক প্রশ্নের উত্তরে বিডার চেয়ারম্যান বলেন, আপনারা জানেন এখন আমাদের কোন দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো। সেসব দেশগুলোই আগ্রহ প্রকাশ করেছে। চুক্তির বিষয়টি একটি পর্যায়ে এলে তখন সরকার তা জানাবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) এই মিলিটারি ইকোনমিক জোন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪