| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা উত্তরের প্রশাসক এজাজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ২১:১২:৫৫:অপরাহ্ন  |  ৮৮৫৭০০ বার পঠিত
ঢাকা উত্তরের প্রশাসক এজাজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক

সিনিয়র রিপোর্টার: ‘ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের’ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কমিশনের কার্যালয়ে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকতে এজাজাকে দুদকের চিঠি পাঠানো হয়েছে।

এজাজকে ২২ জানুয়ারি দেওয়া চিঠিতে বলা হয়, মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সংক্রান্তে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

জানা যায়, এজাজের বিরুদ্ধে আনা অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমানকে টিম লিডার করে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দলের অন্য সদস্য উপসহকারী পরিচালককে সুবিমল চাকমা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪