| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরোনো বাস মেইন্টেন্যান্স না করলে ধোঁয়ার সমস্যা থাকবে: পরিবেশ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১২:০৯:৩৮:অপরাহ্ন  |  ৮৬৩১৪৯ বার পঠিত
পুরোনো বাস মেইন্টেন্যান্স না করলে ধোঁয়ার সমস্যা থাকবে: পরিবেশ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) এর প্রতিটি বাস থেকে কালো ধোঁয়া বের হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের জন্য দক্ষতা ও শব্দদূষণ সচেতনতা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ চ্যালেঞ্জ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, বিআরটিসির যত বাস আছে, সবকটিই কালো ধোঁয়া ছাড়ে। প্রতিটা বাস থেকে ধোঁয়া বের হওয়া নিয়ন্ত্রণ করা কি সম্ভব ছিল না? আমি ১০ মাস ধরে স্ক্র্যাপ পলিসির জন্য ফোন করছি, কিন্তু এখনো তা কার্যকর হয়নি। তিনি আরও আক্ষেপ করে বলেন, পুরোনো বাস বদলাতে সময় লাগবে, তবে মেইন্টেন্যান্সে অন্তত মনোযোগ দিলে সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

তিনি যোগ করেন, আজকের প্রশিক্ষণ কার্যক্রমে চালকদের দায়িত্বশীলভাবে গাড়ি চালানো শেখানো হবে। হর্ন কম বাজানো, গাড়ির গতি নিয়ন্ত্রণ এসব করলে দুর্ঘটনা কম হবে এবং মানুষের কষ্টও কমবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ মইনউদ্দিন, সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা এই বিষয়ে স্পষ্ট করে বলেন, “বিআরটিসি–র পুরোনো বাসগুলো মেইন্টেন্যান্স করবে না, তাহলে সমস্যার সমাধান সম্ভব হবে না। সময় অনেক হয়েছে, আরও অপেক্ষার কোনো কারণ নেই।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪