রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। এটি তার নিজস্ব ইচ্ছায় নেওয়া সিদ্ধান্ত, যা নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাংবাদিকদের জানান।
নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। তাই এই প্রক্রিয়ায় এবার তিনি ভোট দেবেন।
এবারের নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এই পদ্ধতিতে ভোটার হিসেবে ১৫ লাখ ৩৩ হাজার মানুষ নিবন্ধন করেছেন।
সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত।
রিপোর্টার্স২৪/ঝুম