| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক বুধবার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ২০:০৬:১২:অপরাহ্ন  |  ৮৫৭১১০ বার পঠিত
সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক বুধবার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আগামীকাল বুধবার ইসি ভবনে আসছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এসময় সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪