স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, এদিন আনিস আলমগীরের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি