| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র অফিসিয়ালি পর্যবেক্ষক পাঠাবে না: ইসি সচিব

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৫:৪৩:৫৩:অপরাহ্ন  |  ৮৩৮৪২৪ বার পঠিত
যুক্তরাষ্ট্র অফিসিয়ালি পর্যবেক্ষক পাঠাবে না: ইসি সচিব
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র ‘অফিসিয়ালি’ কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। 

বুধবার (২৮ জানুয়ারি) মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ওনারা সরকারি পর্যবেক্ষক দল পাঠাচ্ছেন না। তবে ইন্ডিপেন্ডেন্ট একটি দল যুক্তরাষ্ট্র থেকে আসবে এবং তারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নিজস্বভাবে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে অংশ নেবে। তারা ফরমাল অবজারভার নয়।

তিনি আরও জানান, দূতাবাসের প্রতিনিধিরা ভোট পর্যবেক্ষণে যাবে, তবে আমাদের তালিকাভুক্ত অবজারভার হিসেবে নয়। তারা যাতায়াত ও নিরাপত্তা বিষয়ে জানতে চেয়েছিলেন। আমরা জানিয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নির্ধারণ করবে। এছাড়া তারা কতজন আসবেন, তা আমরা ফ্যাসিলিটেট করব।

আচরণবিধি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সচিব বলেন, আমরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি করছি। নির্বাচনী আসনে ব্যক্তিগতভাবে উপস্থিত না থেকেও রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় সাড়ে নয় লাখ কর্মী বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করবেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।এই নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ৫৫ হাজার দেশি এবং ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক অংশ নেবেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪