| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৮:০৫:৩৬:অপরাহ্ন  |  ৮৭৫৮০১ বার পঠিত
ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ সরকারকে পূর্বানুমতি বা অবহিত না করেই ভারত সরকার ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো নিরাপত্তাজনিত উদ্বেগ ছিল না।

বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশ সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। এখানে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। দূতাবাস ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। তবে তারা সেটিকে কতটা সন্তোষজনক মনে করেছে, তা দিল্লির নিজস্ব বিবেচনার বিষয়।

উল্লেখ্য, গত সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হবে। তবে ঢাকায় অবস্থিত হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি সহকারী হাইকমিশন খোলা থাকবে এবং কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪