স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত তিনটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটে বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ইউনিট পাঠায়।
প্রাথমিকভাবে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পরিস্থিতি বিবেচনায় আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানান তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ বা কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি