| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পে স্কেল বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের নতুন কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ২১:৩৪:০০:অপরাহ্ন  |  ৮৩৮৪৪৪ বার পঠিত
পে স্কেল বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের নতুন কর্মসূচি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: নবম জাতীয় বেতন কাঠামো (পে স্কেল) এর প্রজ্ঞাপন জারি ও জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।

সংগঠনটি আগামী ২৯ জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ এবং ৩০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশগ্রহণের জন্য শিক্ষক-কর্মচারীদের আহ্বান জানিয়েছে।

জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, নবম পে স্কেল না জারি হলে সরকারি কর্মচারীদের পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। এছাড়া, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রজ্ঞাপন না হলে ৫ ফেব্রুয়ারি সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

বিবৃতিতে জানানো হয়েছে, ২৯ জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন হবে এবং ৩০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪