| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৫২

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ২২:৫৩:৩৬:অপরাহ্ন  |  ৮৭৮১৬৭ বার পঠিত
রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৫২

সিনিয়র রিপোর্টার:  রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর মধ্যে কোতোয়ালী থানা পুলিশ একজন, ডেমরা থানা একজন, মোহাম্মদপুর থানা ছয়জন, তেজগাঁও থানা একজন, হাজারীবাগ থানা ১২ জন, বাড্ডা থানা দুজন, পল্টন থানা দুজন, আদাবর থানা একজন, বংশাল থানা একজন, চকবাজার থানা একজন, কলাবাগান থানা দুজন, যাত্রাবাড়ী থানা আটজন, রামপুরা থানা তিনজন, গেন্ডারিয়া থানা একজন, দারুস-সালাম থানা দুজন, শিল্পাঞ্চল থানা একজন, শাহবাগ থানা পাঁচজন, ওয়ারী থানা একজন ও উত্তরা পশ্চিম থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) ডিএমপি জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন-  মো. মোয়াজ্জেম হোসেন (৪৬)। ডেমরা থানা পুলিশের অভিযানে গ্রেফতার ব্যক্তি হলেন—মো. জাহাঙ্গীর হোসেন মুন্সি (৪৬)। মোহাম্মদপুর থানা পুলিশ মো. আদু (২৬), খালিদ আল-মাহমুদ (২৮), মো. মিলন (২৪), সুজন (২৩), আতিকুল ইসলাম (২৮) ও মো. সাকিবকে (১৯) ।

তেজগাঁও থানা পুলিশ জেসমিন খাতুন (২৮) এবং হাজারীবাগ থানা পুলিশ মো. জুয়েল (২০), মো. রাব্বি (২২), মো. জাহাঙ্গীর (৩৮), মো. রায়হান (২৮), মো. শহদুল্লাহ (৩০), মো. লিটন মিয়া (২৫), শাওন বেপারী (২১), মো. জাহাঙ্গীর হোসাইন (৩০), মাহামুদ হাসান (২০), মো. বিল্লাল হোসেন (৩১), ইয়ামিন (১৯) ও মো. আলমগীরকে (৩৮) গ্রেপ্তার করে।

এ ছাড়াও বাড্ডা থানা পুলিশ লাইলী বেগম (৪৫) ও সোমা বেগম (৩৫) নামের দুই নারীকে গ্রেপ্তার করে। পল্টন থানার অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাসির গাজী (৪৪) ও মো. সুমন (২৫)। আদাবর থানা পুলিশ সাইদুর (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে। বংশাল থানা পুলিশ শেখ কমল ওরফে আল-আমিনকে (৩১) গ্রেফতার করেছে। চকবাজার থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন জাকিয়া আক্তার (২৮), আল আমিন (২৩) ও মো. হিরা (২২)।

ডিএমপি আরও জানায়, অপরদিকে যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. নবু খান (২৪), ফজলে রাব্বী (৩৬), আরিফ (৪০), মো. ফরিদ (৩০), মো. নিজাম (২৭), জাকির হোসেন (২২), মো. রাব্বি হাসান সরদার (২২) ও সুকুমার সরকার ওরফে সুমন (৩৫)। রামপুরা থানা মো. রমজান ওরফে ফালান (২৪), মো. আকাশ হোসেন (২৩) ও মো. লাদেন ওরফে আবু বক্কর সিদ্দিক (২৫) নামের তিনজনকে গ্রেপ্তার করেছে। গেন্ডারিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মো. ইব্রাহীম (২৬)। দারুস-সালাম থানা পুলিশ সাবিকুল ইসলাম (১৯) ও রাকিবুল ইসলাম (৩৮) নামের দুজনকে গ্রেপ্তার করেছে।

এছাড়া শিল্পাঞ্চল থানা পুলিশ আব্দুল আজিজ (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। শাহবাগ থানার অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. নাজমুল (২২), পাপন সাহা (৪০), মো. জুয়েল (৩৫), মো. রাজিব হাসান সোহান (২১) ও মো. পলাশ ওরফে গিয়াস (২১)। ওয়ারী থানার অভিযানে মো. সাব্বির (২২) নামের একজন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে মো. নাসির আলম (৫৫) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪