সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতি কার্যকর করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পূর্ণ তালিকা সংশ্লিষ্ট সরকারের ওয়েবসাইটে পাওয়া যাবে।
রিপোর্টার্স২৪/এসসি