| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরের ঘটনায় ওসি-ইউএনও প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ১৭:২১:৪৫:অপরাহ্ন  |  ৮৪৯১০৮ বার পঠিত
শেরপুরের ঘটনায় ওসি-ইউএনও প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, শেরপুরের ঝিনাইগাতির ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসি (অফিসার্স ইনচার্জ) ও ইউএনওকে (উপজেলা নির্বাহী অফিসার) প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, গতকাল শেরপুরে একটা ঘটনা ঘটেছে। ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমাদের আচরণ বিধিতে একটা বিধান রাখা হয়েছে যে যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইশতিয়ার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন প্রার্থীরা। কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ঝিনাইগাতিতে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন।

এবারই প্রথমবারের মতো রিটার্নিং কর্মকর্তার আয়োজনে এক মঞ্চে বিভিন্ন দলের প্রার্থীদের এনে ভোটের প্রচারের ব্যবস্থার আইন করে ইসি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪